Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এক মুসলমান আরেক মুসলমানকে গরুর মতো খুন করতে পারে না -ভূমি প্রতিমন্ত্রী

ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ভূজপুরে এক জনসভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গরুর মতো খুন করতে পারে না। ২০১৩ সালের ১১ই এপ্রিলের হত্যাযজ্ঞের মাধ্যমে প্রমাণ করেছে বি.এন.পি জামাত জোট ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
২০১৩ সালের ১১ই এপ্রিল বি.এন.পি, জামাতের হরতাল চলাকালীন ভূজপুরে আওয়ামী লীগের শান্তিপূর্ণ শোভা যাত্রায় পূর্বপরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞে জড়িত বি.এন.পি ও জামাত শিবিরের খুনিদের ফাঁসির দাবিতে ভূজপুর শরীয়তুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১ই এপ্রিল গত শনিবার আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন চৌধুরী। উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.সালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটি.এম. পেয়ারুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম বাবু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইসমাইল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন বি.এন.পি জামাত জোট ২০১৩ সালের ১১ই এপ্রিল ভূজপুরে আওয়ামী লীগের শান্তিপূর্ণ শোভা যাত্রায় ৩ আওয়ামী লীগ কর্মীকে নৃশংসভাবে হত্যা করে প্রমাণ করেছে তারা জনগণের শান্তি চায় না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এই ফটিকছড়ির ভূজপুরে যে উন্নয়ন সাধন করেছে, তাতে বি.এন.পি জামাত জোট ঈর্ষান্বিত হয়ে পড়েছে। তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার আর কিছুদিন ক্ষমতায় থাকলে এদেশে বি.এন.পির কবর রচনা হবে।
প্রতিবাদ সভায় অন্যান্য বক্তারা বলেন, এই সরকারের আমলেই ভূজপুর তাণ্ডবের খুনীদের গ্রেফতারপূর্বক ফাঁসিতে ঝুলানো হবে।

Leave A Reply

Your email address will not be published.