Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার বিপিএলেও শীর্ষে সাকিব

Sakib al hasanবাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলেও ছাড়িয়ে গেলেন সবাইকে। বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারের মালিক এখন তিনি। সর্বোচ্চ উইকেটের পাশাপাশি প্রথম বোলার হিসেবে বিপিএলে ৫০ উইকেট শিকার করেন সাকিব। উল্লেখ্য শুধু বিপিএল নয়, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন ফরমেটেই বর্তমানে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব।

শুক্রবার বিপিএলের চতুর্থ আসরের সপ্তম ম্যাচে রাজশাহী কিংসের ব্যাটসম্যান রনি তালুকদারকে সাজঘরে পাঠিয়ে ৫০তম উইকেটটি শিকার করেন ঢাকা ডায়নামাইটসের এ অধিনায়ক। সেই সঙ্গে কেভন কুপারকে পেছনে ফেলে বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন সাকিব।

৪৯ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন বরিশাল বুলসের হয়ে খেলা ক্যারিবীয়ান পেসার কেভন কুপার। সমান ৪৯ উইকেট নিয়ে কুপারের পাশেই ছিলেন সাকিব। আজ একটি উইকেট নিয়ে কুপারকে পেছনে ফেলেন সাকিব।

বিপিএলের গত আসরে ২৯ ম্যাচ খেলে কুপার নিয়েছেন ৪৯ উইকেট। কুপারকে টপকে যেতে সাকিবের লেগেছে ৩৬ ম্যাচ। পেসার কুপার এবারের আসরে খেলছেন খুলনা টাইটানসের হয়ে। যদিও এখনও ম্যাচ খেলতে নামা হয়নি তার।

Leave A Reply

Your email address will not be published.