Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এলজিআরডি মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

স্টাফ রিপোর্টার : সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে খন্দকার মোশাররফ হোসেনকে এলজিআরডি মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী করা হয়েছে।

বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত খন্দকার মোশাররফকে একই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্ব দেয়া হয়।

অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে।
আজ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩(৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে দুই মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.