Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ওবামা’র সঙ্গে নৈশভোজে প্রিয়াঙ্কা চোপড়া

priyanka 2বিডিপি ডেস্ক: কদর তার বেড়েই চলেছে। কোয়ান্টিকো থেকে বেওয়াচের হাত ধরে অস্কারের রেড কার্পেট। আর এবার সোজা হোয়াইট হাউসের অন্দরমহলে। খবরটা অনেকদিন আগেই চাউর হয়েছিল। তবে বারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউসে বার্ষিক করেসপন্ডেন্টস নৈশভোজে প্রিয়াঙ্কা চোপড়া থাকতে পারবেন কি না- তা নিয়ে ছিল সন্দেহ। শোনা যাচ্ছিল, বেওয়াচের শ্যুটিং শিডিউল বাধ সাধতে পারে প্রিয়াঙ্কা-ওবামা সাক্ষাতে।
কিন্তু সব বাধা পেরিয়ে হোয়াইট হাউসে কালো গাউনে নিজেকে মেলে ধরলেন প্রিয়াঙ্কা। খোশমেজাজে নৈশভোজ সারলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার সঙ্গে। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লিঙ্ক টুইটও করেছেন বিশ্বসুন্দরী। ওবামাকে ‘ফানি’ ও ‘চার্মিং’ বলে অভিহিত করেছেন প্রিয়াঙ্কা।

Leave A Reply

Your email address will not be published.