Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কলকাতা-ঢাকা-আগরতলা’র মধ্যে পরীক্ষামূলক বাস সার্ভিস চালু

বাংলাদেশেরপত্র ডেস্ক: কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে পরীক্ষামুলক বাস সার্ভিস চালু হয়েছে। সোমবার ভারতের স্থানীয়  সময় সকাল সাড়ে নয়টার দিকে কলকাতার সল্টলেকের আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে একটি বাস ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশে ছাড়ে। বাসটি ঢাকা হয়ে আগামী মঙ্গলবার সকালে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছাবে।
বাসটি আগামী ৩ জুন আগরতলা থেকে যাত্রা শুরু করে একই দিনে কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে। কলকাতা ও আগরতলার মধ্যে সপ্তাহে তিন দিন বাস চলাচল করবে। বাসগুলো বাংলাদেশের মধ্য দিয়ে আখাউড়া সীমান্ত পার হয়ে ত্রিপুরা পৌঁছাবে।
আগরতলা থেকে কলকাতার সড়ক পথে বর্তমান দূরত্ব প্রায় এক হাজার ৬৫০ কিলোমিটার। এই সার্ভিস চালু হলে দূরত্ব কমে দাঁড়াবে মাত্র ৫১৩ কিলোমিটারে।

Leave A Reply

Your email address will not be published.