Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কলম্বিয়ায় সেনা অভিযানে ৫ ফার্ক বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:  কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর অভিযানে সোমবার অন্তত ৫ বিদ্রোহী নিহত হয়েছে। এ ধরনের ঘটনা বিদ্রোহী সংগঠনটির সঙ্গে সরকারের চলমান শান্তি আলোচনাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, প্রত্যন্ত চোকো এলাকায় এই বোমা হামলায় বিদ্রোহী যোদ্ধারা নিহত হয়।  হাভানায় রিভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-এর সঙ্গে সরকারের দ্বিপক্ষীয় শান্তি আলোচনা অব্যাহত থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে সরকারি বিদ্রোহী সংগঠনটির ওপর সামরিক হামলা চালিয়ে আসছে।

প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস গত মাসে বিদ্রোহী সংগঠনটির ওপর বিমান হামলার নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এটাই সবচেয়ে বড় ধরনের হামলা ঘটনা। বিদ্রোহীদের হামলায় ১১ সৈন্য নিহত হওয়ার পর এপ্রিল মাসে এ সেনা অভিযান শুরু হয়।  এখন পর্যন্ত বিদ্রোহীদের ওপর সেনাবাহিনীর চলমান অভিযানে ৪০ বিদ্রোহী নিহত হয়েছে।

গত সপ্তাহে সেনাবাহিনীর হামলায় ২৬ বিদ্রোহী নিহত হওয়ার পর ফার্ক শুক্রবার অস্ত্রবিরতি প্রত্যাহার করে এবং উভয়পক্ষের মধ্যে শান্তি আলোচনা স্বল্পসময়ের জন্য স্থগিত হয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.