Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কলাবাগানে জোড়া খুন: তদন্ত প্রতিবেদন ২৪ মে দেয়ার নির্দেশ

kolabaganনিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ মে জমা দেয়ার দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন।
মামলা দায়েরের পর কলাবাগান থানার পুলিশ মামলার এজাহারসহ প্রয়োজনীয় কাগজপত্র আজ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে জমা দেয়। পরে আদালত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য করেন। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. শহীদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
গত সোমবার কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। সমকামীদের অধিকারবিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তনয় মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় নিহত জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করে মামলা করেন।

Leave A Reply

Your email address will not be published.