Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কলেরা ছড়িয়ে পড়ছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে

yemen1আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে কলেরা ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ বলেছে, কলেরা দরিদ্র দেশটির শিশুদের ব্যাপারে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ইয়েমেনে ইউনিসেফের প্রধান বলেছেন, কলেরা লাখ লাখ শিশুর কষ্ট বাড়িয়ে দেবে। যুদ্ধের কারণে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে।
কলেরা ছড়িয়ে পড়া বন্ধ করা না গেলে ইয়েমেনের শিশুরা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বিদ্রোহী নিয়ন্ত্রিত সানায় একদিনে আট জন কলেরায় আক্রান্ত হয়েছে। তীব্র পানিশূন্যতার কারণে তাদের হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। ইয়েমেনের অনেক এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইয়েমেনে তৃতীয় বৃহত্তম শহর তায়েজে কয়েকজন কলেরার চিকিত্সা নিয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কি কারণে ইয়েমেনে কলেরা ছড়িয়ে পড়ছে তা নিরূপণের চেষ্টা করছেন চিকিত্সকরা। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে সেখানে কলেরার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার আহবান জানানো হয়েছে। যথাযথ চিকিত্সা না হলে কলেরায় আক্রান্তদের ১৫ ভাগ মারা যেতে পারে। ইয়েমেনে তিন লাখ মানুষের জরুরি খাদ্য সাহায্য প্রয়োজন। সেখানে ১৫ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে।
ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের সাথে সৌদি জোট সমর্থিত সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। জাতিসংঘের হিসেবে ২০১৫ সালে যুদ্ধ শুরু হওয়া ইয়েমেনে এপর্যন্ত ৬ হাজার ৭ শ’ মানুষ মারা গেছে। ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। -আল জাজিরা

Leave A Reply

Your email address will not be published.