Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ার বিভিন্ন অফিস ও প্রকল্প পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও প্রকল্প পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান।
বৃহস্পতিবার দিনব্যাপি পরিদর্শন সূচির শুরুতে তিনি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় পরিদর্শন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করে।

এর পর সারাই ইউনিয়ন পরিষদের এ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন। শেষে সরেজমিনে উপজেলা ভূমি অফিস, বালাপাড়া ইউনিয়ন ভূমি অফিস দর্শন, জমি আছে ঘর নাই এমন ব্যক্তিকে গৃহনির্মান নামক মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প দর্শন, যাত্রী ছাউনী নির্মান প্রকল্প, কুর্শা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কুর্শা ইউনিয়ন পরিষদ পরিদর্শন, বাবুর দীঘি গুচ্ছগ্রাম দর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফ, উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. রনি আলম নূর, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মো. আনছার আলী, মো. সফিকুল ইসলাম সফি, রকিবুল হাসান পলাশ প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.