Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ছাদ থেকে বৃদ্ধ রোগীর মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ছাদ থেকে রফিক বেপারী (৭০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । বৃহস্পতিবার সকালে ছাদ থেকে লাশের পঁচা দূর্গন্ধ বাতাসে ভেসে আসতে থাকে। পরে হাসপাতালের স্টাফরা ছাদে গিয়ে দেখতে পান অর্ধগলিত মৃত দেহটি পরে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য হাসপাতালের মর্গে প্রেরন করন। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মৃত রফিক বেপারী কাটাখালি রনছ হাওলাদার পাড়ার বাসিন্দা। তাকে বার্ধ্যক জনিত কারনে গত- ০৬-০৬-১৭ ইং তারিখে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গত- ১১-০৬-১৭ ইং তারিখে ভোর রাতে কাউকে না জানিয়ে অজ্ঞাত স্থানে চলে যায় । পওে তাকে সম্ভব সকল স্থানে খুজে না পেয়ে গতকাল বুধবার ১৪-০৬-১৭ ইং তারিখে মৃত রফিক বেপারীর মেয়ের জামাতা মো: সুজন শেখ মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন । যাহার নং ৬৬৫ । এ দিকে হাসপাতালের ছাদে বৃদ্ধ লোকটি কিভাবে গেল এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা।
এ বিষয়ে সিভিল সার্জন ডা: মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, বৃদ্ধটি হাসপাতালে ভর্তি ছিল কিন্তু রাতের আধারে কাউকে না বলে ৪ দিন আগে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইউনুচ আলী জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধা কি ভাবে ওই ছাদে গিয়েছে তার তদন্ত চলছে।

Leave A Reply

Your email address will not be published.