কাউনিয়ায় ডিজিটাল পদ্ধতিতে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন
মিজান, কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে নবনির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়।
বৃহস্পতিবার বেলা ১১টায় টেপামধুপুর ইউনিয়নে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ল্যাম্ব দুর্যোগ ঝুকি হ্রাস প্রকল্প, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এক কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ বন্যা আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী, মেয়র হাকিবুর রহমান(মাষ্টার), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শরফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান, আশরাফুল ইসলাম, মো. আনছার আলী, মো. সফিকুল ইসলাম(সফি), প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ন্যাম দুর্যোগ ঝুকি হ্রাস প্রকল্প ম্যানেজার সুভাষ কুজুর প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের ছাত্র-ছাত্রীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন ও আলোচনা সভা শেষে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৬ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে স্কুল মাঠ হতে আরম্ভ করে বিভিন্ন এলাকা ঘুরে স্কুল মাঠে শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোছা. নাজমুন নাহার।