Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ


মিজান,কাউনিয়া(রংপুর):
রংপুরের কাউনিয়ায় ৫ম উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও পূর্ববর্তীগণের বিদায় অনুষ্ঠান রবিবার (০৫ মে) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া। অপরদিকে টানা দ্বিতীয় বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে আব্দুর রাজ্জাক এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত আঙ্গুরা বেগম।

এসময় উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন ।

আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র হাকিবুর রহমান মাষ্টার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এমএ হান্নান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আনছার আলী, মোহাম্মাদ হোসেন সরকার, শফিকুল ইসলাম শফি, রাকিবুল হাসান পলাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব-নির্বাচিত ও পূর্ববর্তী চেয়ারম্যনগণদের কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.