Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় বোরো চাল সংগ্রহ এর উদ্বোধন

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় অভ্যন্তরীণ বোরো চাউল সংগ্রহ এর শুভ উদ্বোধন রবিবার (২৭শে মে) বিকালে খাদ্য গুদামে করা হয়।

চাউল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাশেম, অতিরিক্ত খাদ্য কর্মকর্তা এটিএম সাজ্জাদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, মিল-চাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীবৃন্দ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, এবারে চুক্তিকৃর্ত ৯৯ জন মিল-চাতাল মালিক এর কাছ থেকে ৩৮ টাকা কেজি দরে ১৩৪৬ মেট্টিক টন বোরো চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.