Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় ভটভটি উল্টে ১২ গরু ব্যবসায়ী আহত

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বুধবার (১৮অক্টোবর) দুপুরে নিজপাড়া দাখিল মাদ্রাসার সামনে কাউনিয়া-টেপামধুপুর সড়কে একটি গরু বোঝাই ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত) উল্টে ১২জন গরু ব্যবসায়ী আহত হয়েছে। তাদের মধ্যে ২জনের অবস্থা গুরুতর।

জানা যায়, পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা এলাকা হতে একটি গরু বোঝাই ভটভটিতে করে লালমনিরহাট জেলার বড়বাড়ীহাটে গরু বিক্রি করার জন্য যাওয়ার সময় উক্ত এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ভটভটিটি উল্টে যায়। এতে ভটভটিতে থাকা ১২জন গরু ব্যবসায়ীসহ ১টি গরু আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে নিয়ে এলে ১০জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়

কাউনিয়া হাসপাতালের কর্ত্যবরত ডাঃ নুর আক্তার বানু জানান, বাকী ২জনের মধ্যে পীরগাছা উপজেলার দাসুবর এলাকার আলম মিয়া(৫০) এবং ১নং জুয়ান এলাকার আব্দুল হাকিম(৫৫) এর অবস্থা গুরুতর। তার মধ্যে আলম মিয়া বেশী গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোজ খবর নেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.