Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্ট ভুক্ত ৩জনকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।

কাউনিয়া থানার এসআই ফয়জার রহমান জানান, বৃহস্পতিবার রাতে থানা অফিসার ইনচার্জ মামুন উর রশিদ এর নেতৃত্বে এসআই সুলতান, এএসআই সানোযার সঙ্গীয় ফোর্সসহ হারাগাছ পৌরসভার বানুপাড়া গ্রামের ছোটপুল বাজারস্থ থেকে মোকছেদ মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী মিলন মিয়া(৩০) কে বিশেষ অভিযান চালিয়ে ৫৪পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তাকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। যাহার মামলা নং-কাউনিয়া থানা, ১৯/২০১৭ইং। সেই সঙ্গে ওয়ারেন্ট ভুক্ত আসামী সারাই ইউনিয়নের সারাই বাজার হতে নিউ কাজীপাড়া গ্রামের জমশের আলীর পুত্র শামীম(৩০)কে গ্রেফতার করে।

এবং শক্রবার সকালে রংপুর ডিবি পুলিশের এসআই গোলাম মোর্শেদ ও এএসআই ফরহাদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে তিস্তা ব্রীজ হয়ে রংপুর মুখে বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার তাজর কুটি(বালারহাট) গ্রামের নজরুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী রিপন(২০)কে সন্দেহ হলে তাকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাজ্ঞা এলাকার সুজনের চায়ের দোকানে সামনে তল্লাশি করে ৭৫০গ্রাম গাঁজাসহ আটক করে কাউনিয়া থানায় সোপর্দ করা হয়। তাকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিলের ৭(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। যাহার মামলা নং-কাউনিয়া থানা, ২০/২০১৭ইং।
পরে গ্রেফতারকৃর্ত আসামীদের আদালতে প্রেরন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.