Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ


কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার বড়ুয়াহাট আরাফাতিয়া হাফেজী মাদ্রাসার ছাত্র সাব্বির হোসেন (১০) কে ১২ দিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কাউনিয়া থানায় সাধারন ডায়েরী করেছেন নিখোঁজ সাব্বিরের মা শিউলী বেগম। ডায়েরী সুত্রে জানাগেছে, ঐ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সাব্বির হোসেন গত ২ অক্টোবর ২০১৮ তারিখে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয় কিন্ত গত ৫ অক্টোবর ২০১৮ তারিখে তার বড় বোন ঐ মাদ্রাসার প্রধান হুজুর লুৎফর রহমান কে ফোন করলে তিনি জানান সাব্বির মাদ্রাসায় আসে নাই। পরে তারা হন্যে হয়ে তাদের সকল আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও সাব্বির কে কোথাও খুঁজে পাননি। অবশেষে নিরাশ হয়ে গত ৫ অক্টোবর ২০১৮ তারিখে কাউনিয়া থানায় জিডি করেন। এবিষয়ে ঐ মাদ্রাসার প্রধান হুজুর হাফেজ লুৎফর রহমান কে (০১৭২৫-১৮৩১৮৪) নম্বরে ফোন করে সাব্বিরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাব্বির গত ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মাদ্রাসা হতে বাড়ীতে যায় তারপর আর মাদ্রাসায় আসে নাই। এদিকে সন্তানের খোঁজ না পেয়ে সাব্বিরের কৃষক পিতা আঃ রহিম ও মা এবং বোনেরা দূঃচিন্তায় নিদ্রাহীন প্রহর কাটাচ্ছেন। বিষয়টি সম্পর্কে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ বলেন, সাব্বির নিখোঁজ এর ব্যাপারে সব থানায় অবগত করা হয়েছে এছাড়াও তাকে কে খুঁজে পেতে কাউনিয়া থানা পুলিশ তৎপর রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.