Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় শিশুর পুষ্টি সমৃদ্ধ পারিবারিক খাবার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

pp
মিজানুর রহমান কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলায় শিশুর পুষ্ঠি সমৃদ্ধ পারিবারিক খাবার বিষয়ক ক্যাম্পেইন স্কুলের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ব্র্যাক, রংপুর এর আয়োজনে স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি, ব্র্যাক কাউনিয়া এর সহযোগিতায় শিশুর পুষ্টি সমৃদ্ধ পারিবারিক খাবার বিষয়ক ক্যাম্পেইনে শিক্ষা মূলক গান ও নাটিকা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান(মহিলা) শেফালী খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিহাব উদ্দিন শেখ, রংপুর ব্র্যাক সাপ্লাই চেইন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, প্রবীন সাংবাদিক মো. আবেদ আলী, ব্র্যাক মবিলাইজেশন অ্যাসাসিয়েট, ঢাকা মো. মিনহাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ব্র্যাক সিনিয়র ব্যবস্থাপক বাবুল চন্দ্র প্রমূখ। এছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.