Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কার্যকর পদক্ষেপে কমেছে নৌদুর্ঘটনা: শাজাহান খান

বরিশাল :  নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দাবি করেছেন, ‘সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় নৌদুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হয়েছে।’ শনিবার বরিশাল নৌবন্দর পরিদর্শনে এসে গত বছরগুলোর পরিসংখ্যান তুলে ধরে এই দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তাদের সময় বছরে সর্বোচ্চ ৩১টি এবং সর্বনিম্ন ২০টি লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। এর বিপরীতে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বর্তমান সরকারের আমলে বছরে সর্বোচ্চ লঞ্চ দুর্ঘটনা ঘটেছে ১৬টি এবং সর্বনিম্ন ৫টি।’

এ সময় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না উঠতে সবার প্রতি আহ্বান নৌপরিবহন মন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.