কালকিনিতে জাল টাকা সরবরাহ করায় গ্রেপ্তার-১
আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রাম থেকে ৫০হাজার টাকার জাল নোট সহ সেলিম বেপারী(৫২) নামের জালটাকা সরবরাহকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালার নির্দেশে এস আই আজিজুর রহমান ও এসআই সঞ্জয় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, উপজেলার শিকার মঙ্গল গ্রামের কালাচাঁন বেপারীর ছেলে সেলিম বেপারী ঢাকার কেরানীগঞ্জ থেকে জাল টাকা বানানোর কাজ শিখে আস। আর দেশে এসে পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থেকে মুরগির ব্যবসার আড়ালে জাল টাকা সরবরাহের ব্যবসা পরিচালনা করে আসছে।