Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালনী নদীতে ঝড়ে নৌকা ডুবে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদী পারাপারের সময় ঝড়ের কবলে পড়ে খেয়া নৌকা ডুবে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে আব্দুর রহমান উজান ধলগ্রামের পাশে কালনী নদী পার হয়ে হাওরে যেতে খেয়া নৌকায় ওঠেন। হঠাৎ ঝড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও আব্দুর রহমান ডুবে মারা যান। পরে গ্রামবাসী তার লাশ উদ্ধার করে।
দিরাই মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.