Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালিহাতীতে ঘৃণ্য কান্ডের প্রতিবাদে রংপুরে বাসদের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

Rangpur Basod News 19 09 2015 (1)

টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষোভকারীদের উপর পুলিশের বর্বোরচিত হামলার বিচার এবং মা ও ছেলেকে বিবস্ত্র করে শ্লীলতাহানীর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাহাজ কোম্পানী মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফীন তিতু প্রমুখ।

নেতৃবৃন্দ, টাঙ্গাইলের কালিহাতীর জঘন্যতম ও বর্বরোচিত এই ঘটনার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের বিবেকবান মানুষদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-প্রতিরোধে শামিল হওয়ার আহবান জানান।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.