Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কিং খানের গোপন ভয়

Shahrukh Khanশাহরুখ খান বলিউড বাদশা। ভয় পাওয়া কি তার শোভা পায়। কিন্তু বাস্তব জীবনে তিনি একজন পিতা। তাইতো সন্তানদের নিয়ে সবসময় চিন্তিত থাকেন তিনি।

সম্প্রতি শাহরুখ খান টুইটারে ভক্তদের নিজের ‘গোপন ভয়’ এর কথা জানালেন। শাহরুখ এমনিতে একজন খুব øেহশীল পিতা। মাঝে মাঝেই উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার সন্তানদের ছবি পোস্ট করে থাকেন।

কিন্তু একই সঙ্গে তিনি জানিয়েছেন তার এমন একটা গোপন কথা আছে যা রাতে ঘুমোতে দেয় না তাকে। আর সেই গোপন কথা তার সন্তানদের সঙ্গে জড়িত। ৪৯ বছরের বাদশা টুইটারে তার এই সমস্যার কথা শেয়ার করেন। টুইট করেন যে তিনি খুব ভয়ে ভয়ে থাকেন। কারণ তার সন্তানরা এতটাই কিউট যে তিনি হয়তো তাদের একদিন খেয়ে ফেলবেন। এর আগেও একধিক বার শাহরুখ জানিয়েছেন যে তিনি ভক্তদের তার তিন সন্তান আরিয়ান-সুহানা আর আব্রামের ছবি দেখিয়ে দেখিয়ে বিরক্ত করে দেন।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Leave A Reply

Your email address will not be published.