Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা!

চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার বিয়ের খবরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. রাসেল(১৮) নামে তার প্রেমিক। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল একই গ্রামের আবদুর রহিমের পুত্র।
পুলিশ লাশটি উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, ২০১৫ সালের ২৬ জুন সদর দক্ষিণ থানায় প্রেমিকের পরিবার বাদি হয়ে রাসেলের বিরুদ্ধে একটি অপহরণ মামলা(নং-৫৬) করে। কিছুদিন পর পুলিশ প্রেমিক-প্রেমিকা দুই জনকে উদ্ধার করে। কিন্তু কয়েকদিন আগে বন্ধুদের কাছে রাসেল সেই প্রেমিকার বিয়ের খবর পায়। পরে অভিমানে রাসেল মঙ্গলবার রাতে বাড়ির পাশের একটি গাছের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে জানান চৌদ্দগ্রাম থানার এসআই শংকর মজুমদার।

Leave A Reply

Your email address will not be published.