Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণের চাঁদপুর এলাকায় চারটি গাড়ির সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা সদরসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে কুমিল্লা-নোয়াখালী সড়কের চাঁদপুর এলকায় উপকূল নামে একটি বাস পিকআপ ভ্যান, হাইস মাইক্রোবাস ও অপসোনিন ফার্মাসিটিক্যালের একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘকটনাস্থলে ২ জন নিহত ও কমপক্ষে ১৬জন আহত হয়।

কুমিল্লা মেডিক্যাল কলেজের নার্স অ্যাসোসিয়েশেনের সেক্রেটারি দুলাল চন্দ্র সূত্রধর জানান, দুর্ঘটনায় নিহত হওয়া ২ জনের লাশ কুমেকে আনা হয়েছে।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখানে কোনো মরদেহ পাওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, একটা দুর্ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.