Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামের  ভূরুঙ্গামারীতে পাটচাষীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা

ভুরুঙ্গামারী সংবাদদাতা:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাট অধিদপ্তর কর্তৃক স্থানীয় পাটচাষীদের নিয়ে দিনব্যাপী  প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত  উপজেলা পরিষদ মিলনায়তনে ১০টি ইউনিয়নের ১০০ জন পাটচাষীকে নিয়ে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয় ।  কর্মশালা পরিচালনা করেন পাট অধিদপ্তরের উর্ধ্বতন সহকারী প্রকল্প পরিচালক (রংপুর) মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জে.এম এরশাদ আহসান হাবিব , মূখ্য পাট কর্মকর্তা (রংপুর) আব্দুল কাদের, সহকারী পরিচালক ( পাট, রংপুর ) সাইফুর রহমান ও  কুড়িগ্রাম কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আলী । এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন,  সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ যুবরাজ খান , সম্পাদক আসাদুজ্জামান খোকন, সাংবাদিক রবিউল আলম , উপ- সহকারী  পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন তালুকদার প্রমূখ । ভাল পাট বীজ চিহিৃত করার উপায়, রোপন পদ্ধতি, চাষকালীন যতœ , উন্নত পাটচাষ পদ্ধতি , উৎপাদন বৃদ্ধির কলাকৌশল ইত্যাদি বিষয়ে উক্ত  কর্মশালায় সময়োপযোগী  ধারনা প্রদান করা হয় ।

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.