Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

থাইল্যান্ডে অবৈধ হাতির দাঁতের বিপুল চালান আটক

ivory_bg_941031506আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ডে স্মরণকালের সবচেয়ে বড় হাতির দাঁতের চালান আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। আটক দাঁতগুলোর ওজন চার টনের কাছাকাছি বলে জানা গেছে। এ ঘটনাকে থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় হাতির দাঁতের চালান উল্লেখ করে দাঁতগুলো শিমের বস্তায় লুকিয়ে পাচার করা হচ্ছিল বলে জানান সোমচাই সুজাপোংসে। সোমচাই আরো বলেন, ৬০ লাখ ডলার মূল্যের এই দাঁতগুলো লাওস পৌঁছার পর থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীনা ক্রেতাদের মধ্যে বিতরণ করা হতো। আফ্রিকান হাতির দাঁত চোরাচালানের সবচেয়ে বড় বাজার থাইল্যান্ড। এখান থেকে এগুলো এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তবে হাতির দাঁত চোরাচালান রোধে কোনো অগ্রগতি দেখাতে না পারলে দেশটির ওপর খুব শিগগিরই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave A Reply

Your email address will not be published.