Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষেে র্র‌্যালি
কুড়িগ্রাম প্রতিনিধি:
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুন্য, দুর্নীতি রুখবেই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সনাক, কুড়িগ্রামের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে গতকাল সকাল সাড়ে ১০ টায় একটি বর্নাঢ্য র‌্যালী সনাক টিআইবি অফিস থেকে শুরু করে শহীদ মিনার প্রদক্ষিণ করে আবার সনাক অফিসে এসে আলোচনায় মিলিত হয়। র‌্যালীতে অংশ নেন পৌর মেয়র নুর ইসলাম নুরু।
সনাক সভাপতি অ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন পৌর মেয়র নুর ইসলাম নুরু, প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহাবু্িদ্দন, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি রওশন আরা চৌধুরী, সাংবাদিক আহসান হাবীব নীলু , চাষী নুরুন্নবী সরকার, সাঈদা ইয়াসমীন, ইউসুফ আলমগীর, লাইলী বেগম প্রমুখ । দিবসটি উপলক্ষ্যে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন স্বজন সদস্য খন্দকার খায়রুল আনম।
অপরদিকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পিটিআই থেকে একটি র‌্যালী বের করে। পরে সামিউল হক নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও আমিনুল ইসলাম, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জেলা তথ্য অফিসার নুরন্নবী খন্দকার ,হাবীব নীলু, প্রতিমা চৌধুরী, লাইলী বেগম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.