Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে ঢাকাগামী কোচ থেকে ২১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ

কুড়িগ্রামকুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের ত্রিমোহনীতে ঢাকাগামী কর্নফুলী স্পেশাল নামের একটি ডে-কোচে তল্লাসী চালিয়ে আলু ভর্তি বস্তা থেকে ২১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার দুপর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মোঃ মাসুদ আলমের নেতৃত্বে ডিবি পুলিশির একটি টিম অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কোচে তল্লাসী চালানোর সময় কোচের সুপার ভাইজার আলতাফ (৪৫) ও হেলপার টিটু (৩৫) কৌশলে পালিয়ে গেছে জানা গেছে। কুড়িগ্রামের পুলিশ সুপার ডাঃ তবারক উল্ল্যা জানান, মাদক চোরা চালানীর সাথে জড়িতদের ধরার চেষ্টা চালানো হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.