Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে প্রচ্ছদেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনের বর্ষ বরণ উৎসব

Kurigram Prosshod Borshoboron photo-(1) 15.04.15

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর মিলনায়তনে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বর্ষ বরণ উৎসব। মঙ্গলবার সন্ধায় ফানুষ উড়িয়ে উৎসবে রসুচনা করা হয়। পওে প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষ বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, শিক্ষাবিদ মমতা বেগম, প্রবিণ নারী কর্মী সুফিয়া হোসেন সরকার রেবা, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেও সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সুব্রতারায়, আওয়ামীলীগ নেতাসাঈদ হাসান লোবানপ্রমূখ।

Kurigram Prosshod Borshoboron photo-(2)15.04.15
বক্তারা নববর্ষেও শুভেচ্ছা জানিয়ে প্রচ্ছদ কুড়িগ্রামের ৩৪ বছরপূর্তি সম্পর্কে বলেন সরকারী পৃষ্ঠপোষকতা ছাড়াই জেলা শহরের এশটি সাংস্কৃতিক সংগঠন দীর্ঘ সময় ধওে সংস্কৃতি চর্চা কওে আসছে যা কুড়িগ্রাম বাসীর জন্য গর্বের। এ সংগঠনের কার্যক্রমের মধ্য দিয়ে বিকশিত হচ্ছে কুড়িগ্রাম জেলার সংস্কৃতি।

দ্বিতীয়পর্বে প্রচ্ছদেও শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও মনোজ্ঞ ম্যাগাজিন অনুষ্ঠান পরিবেশিত হয়।বিপুল সংখ্যক দর্শক শ্রোতা মনোমুগ্ধ কর অনুষ্ঠান টিউপভোগকরেন। বৃহস্পতিবার সন্ধায় শেষ হবে ৩ দিনের এ অনুষ্ঠান।

 

Leave A Reply

Your email address will not be published.