Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ নিহত ৪

accident-newsnext-3নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় পিতা ও দুই শিশু পুত্রসহ ৪ জন নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সড়কের জামতলা ও কদমতলা নামক স্থানে এই দুই সড়ক দুর্ঘটনা ঘটে।

সকাল ৮ টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাইটটারী গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) তার শিশু পুত্র জীম ইসলাম (১০) ও মিল্লাত হোসেন (৮) কে নিয়ে নাগেশ্বরী শিশু বিতানে যাওয়ার পথে জামতলা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা আদর এন্টারপ্রাইজ নামের ১ টি নৈশ কোচ তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলে জিম মারা যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলম ও ছেলে মিল্লাত হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুরে জাহাঙ্গীর আলম ও শিশু পুত্র মিল্লাত হোসেন মারা যায়।

অপর দিকে সকাল সাড়ে ৮ টায় একই সড়কের উত্তর ব্যাপারীহাট কদমতলা নামক স্থানে দাঁড়িয়ে থাকা রায়গঞ্জ রতনপুর রাঙ্গালীরবস গ্রামের আব্দুস সবুরের স্ত্রী নুরজাহান (৫৫) কে পিছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ মোটর সাইকেল চালক গাগলা এগারমাথা গ্রামের আব্দুল মালেককে আটক করেছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাস আহম্মদ ঘটনা দু’টির সত্যতা স্বীকার করেছেন।

Leave A Reply

Your email address will not be published.