Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রাম ফুলবাড়ীতে ছিটমহল বিনিময় চুক্তির বিরোধিতাকারী ভারতীয় ৩ নাগরিক গ্রেফতার

 

fulbari -sobi-sit
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ-ভারতের ১৬২টি ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দ্বারপ্রান্তে ইউনাইটেড কাউন্সিল(সিইউসি) নামের একটি সংগঠন এর বিরোধিতা অব্যাহত রেখেছে। ছিটমহলের মাদক ব্যবসায়ী চক্রের কয়েকজন সদস্য চুক্তির বিরোধীতা চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ছিটমহলের বাসিন্দাদের জড়ো করে গত বুধবার বিকালে ১৫০ নং ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাটে গোপন বৈঠক করেন । তারা ছিটমহল বিনিময় চুক্তির বাস্তবায়ন না চেয়ে বিভিন্ন সুযোগ সুবিধা,করিডোর সহ ৬ দফা দাবী নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপধ্যায়ের নিকট পেশ করার জন্য সিদ্ধান্ত নেন । আলোচনা শেষে অন্যান্যরা বাড়ী ফিরলেও গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী থানা পুলিশের হাতে গ্রেফতার হন ৩ জন। গ্রেফতার হলেন ছিটমহল বিনিময় চুক্তি বিরোধী সংগঠন ছিটমহল ইউনাইটেড কাউন্সিল(সিইউসি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ৪ নং বড় খিঙ্গীর ছিটমহলের মৃত মনভোলার পুত্র ডাঃ গোলাম মতিন রুমি(৫০) পাটগ্রাম উপজেলার পানবাড়ী ছিটমহলের মৃত সামছুর হকের পুত্র সেলিম মুন্না (৩৫) এবং বাঁশকাটা ছিটমহলের মৃত ধনে আলীর পুত্র মকছুল হোসেন (৪৫)।
ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক জানান, দীর্ঘদিন ধরে বন্দি দশার মানুষ গুলোর জন্য আমরা আন্দোলন করে আসছি কিন্তু মাদক ব্যবসায়ীরা এর বিরোধিতা করলেও ছিটমহলের বাসিন্দারা বিভ্রান্ত হবে না।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করায় তাদের কে আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.