Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের ক্ষুদ্র ব্যবসা প্রশিক্ষণের উদ্বোধন

কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মোমবাতি তৈরি ও ক্ষুদ্র ব্যবসার উপর ৭ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গত কাল উপজেলার ওয়াবদার হাটসংলগ্ন ভক্ত বাড়ির গাছতলায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান শেখ। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক বদিউল আলম, কর্মসূচি কর্মকর্তা মিঠু মধু, ইউপি সদস্য মো. হান্নান মিয়া, প্রশিক্ষক প্রতিবন্ধী পারভীন আক্তার, আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শেফালী হালদার বলেন, আমরা আর সমাজ বা পরিবারের বোঝা হয়ে থাকতে চাই না। এখান থেকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে চাই।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বলেন, কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। তাই আমরা মাঝে মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় গাছতলায় বসে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকি। সরকারিভাবে সহযোগিতা পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় প্রতিবন্ধীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করব।

Leave A Reply

Your email address will not be published.