Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কোয়ার্টার ফাইনালেও অঘটন ঘটাতে প্রস্তুত টিম বাংলাদেশ- রুবেল

untitled-48_196822স্পোর্টসডেস্ক:  বিশ্বকাপে ভাল করাটা চ্যালেঞ্জ ছিলো। শেষ পর্যন্ত তা করতে পারায় এখন দারুণ খুশি রুবেল। পাশাপাশি এমন জয়ের পর পুরো বাংলাদেশ আছে খুশির মেজাজে।  সেই সঙ্গে অ্যাডিলেডে টিম হোটেলে টাইগার এ পেসার জানিয়েছেন, কোয়ার্টার ফাইনালেও অঘটন ঘটাতে প্রস্তুত টিম বাংলাদেশ। আজ ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অংশ নিতে আজ নিউজিল্যান্ড পৌঁছেছে টাইগাররা।

বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন বলেন, ‘ওই শেষ ওভারটা আমার কাছে স্মরণীয় হয়ে আছে। এটা আজীবন আমার কাছে খুব বিশেষ কিছুই হয়ে থাকবে। আমি স্রষ্টার কাছে চেয়েছিলাম, স্রষ্টাও আমাকে দু’হাত ভরেই দিয়েছেন। আমার মাঝে আত্মবিশ্বাস ছিলো, যদি ভালো জায়গায় বল করতে পারি উইকেট আমি পাবোই।

টাইগার পেসার রুবেল গল্পের মত করে বলছিলেন স্বপ্ন যাত্রার ম্যাচের কথা। কিভাবে পূরণ করলেন কোটি বাঙ্গালীর প্রার্থনা? তামিমের ক্যাচ ড্রপের পরই দায়িত্বটা নিজ কাঁধে নিয়েছিলেন রুবেল। ৪৯ তম ওভারে ছারখার করে দেন ইংলিশদের অহংবোধ। তবে কাজটা কি অত সহজ ছিলো?

রুবেল বলেন, ‘এই বিশ্বকাপটা আমার কাছে প্রথম থেকেই অনেক চ্যালেঞ্জিং ছিলো। নানা কারণে আমি একটু আলোচনায় ছিলাম। কিন্তু আমি যখনই দলে সুযোগ পাই চেষ্টা করি বিশেষ কিছু করার। আজকেও তার ব্যতিক্রম হয়নি।

রুবেল এখন সুখী। অনিন্দ্যসুন্দর এক জয়ে খুশির উচ্ছ্বাসে ভাসছে পুরো বাংলাদেশ দল। এমন অর্জন যে সব সময় আসে না। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে পুরনো দল ইংল্যান্ড টানা দুই বিশ্বকাপে ধরাশায়ী হয়েছে টাইগারদের কাছে।

গ্রুপ পর্বে টাইগারদের এবারের মিশন শেষ ৭ ওয়ানডেতে জয় পাওয়া প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিন্তু এ ম্যাচ নয়, রুবেলদের স্বপ্নটা যে এখন আরো বড়। প্রস্তুত নতুন কিছু উপহার দিতে।

রুবেল হোসেন বলেন, ‘দেশের মানুষ বাংলাদেশকে, দেশের ক্রিকেটারদের অনেক ভালোবাসে। তাই এখন চেষ্টা করবো তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে। আমরা এখন কোয়ার্টার ফাইনালে উঠে গেছি, আশা করি কোয়ার্টারেও একটা অঘটন ঘটিয়ে ফেলবো।’

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ঐতিহাসিক জয় পেছনে ফেলে টাইগাররা এখন আরো এগিয়ে যাচ্ছেন। যেখানে একটা সুর বাজছে, আহা! কি আনন্দ আকাশে বাতাসে।

Leave A Reply

Your email address will not be published.