Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খান-এ-সবুরের নামে স্থাপনার তালিকা চেয়েছে হাইকোর্ট

বাংলাদেশের স্বাধীনতাবিরোধী খান-এ-সবুরের নামে খুলনা সিটি করপোরেশন এলাকায় স্থাপনা ও প্রতিষ্ঠানের তালিকা চেয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ খুলনার মেয়রকে ১৫দিনের মধ্যে ওই তালিকা আদালতে জমা দিতে আদেশ করেন।

এর আগে গত ৩ নভেম্বর এক আদেশে একই বেঞ্চ মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত ‘খান-এ-সবুর’ সড়কের নাম প্রত্যাহার করে আগের ‘যশোর রোড’ নামটি ফিরিয়ে আনতে আদালতের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল। সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

সে অনুযায়ী খুলনা সিটি করপোরেশনের আইনজীবী রবিবার আদালতে প্রতিবেদন দিলেও তা যথাযথ হয়নি বলে জানিয়েছে আদালত। মেয়রকে ১৫দিনের মধ্যে আবারও এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালত জানিয়েছে, আগামী ১৪ডিসেম্বর বিষয়টি আবার কার্যতালিকায় আসবে।

আদালতে আবেদনকারীপক্ষে ছিলেন ব্যারিস্টার এ কে রাশেদুল হক। আর খুলনার মেয়রের পক্ষে ছিলেন এম এ গফুর।

Leave A Reply

Your email address will not be published.