খেজুর দিয়ে তৈরি করুন একটি অসাধারণ স্বাদের বরফি
রকমারি ডেস্ক:
ইফতারের সময় খেজুর আমাদের দেশে নিত্যদিনের সঙ্গী বলতে পারেন। যার কারণে হয়তোবা অনেকেই খেজুর খাবার অন্যরকম কৌশল খুঁজতেই পারেন। এটা খুব একটা অস্বাভাবিক নয় । আর তাইতো আমাদের আজকের আয়োজন আসাধারণ এই স্বাদের “খেজুরের বরফি”র রেসিপি। যেন আপনাদেরকে কষ্ট করে আর খুঁজতে না হয়।
উপকরণ:
নরম খেজুর ৫০০ গ্রাম
পেস্তা বাদাম ৫০গ্রাম
কাজু বাদাম ৫০ গ্রাম
কাঠ বাদাম ৫০ গ্রাম
পেস্তা দানা ১ চামচ
ঘি ২ টেবিল চামচ
প্রণালী:
-খেজুর বিচি সরিয়ে নিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে।
-সব বাদাম ছোট ছোট করে কেটে ১ চামচ ঘি দিয়ে ভেজে নিতে হবে।
-ফ্রাইপ্যানে আবার ঘি দিয়ে পেস্তা দানা হাল্কা ভেজে নিয়ে তাতে খেজুর ও বাদাম দিয়ে অল্প আচেঁ কিছুক্ষণ ভাজতে হবে।
-চুলা থেকে নামিয়ে হাতে অল্প ঘি মাখিয়ে ভালো করে মথে নিতে হবে যেন খেজুর ও বাদাম ভালোভাবে মিশে যায়।
-এরপর লম্বা রোল বানিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে ফ্রিজ ২/৩ ঘন্টা রাখতে হবে।
-ফ্রিজ থেকে বের করে কেটে সাজিয়ে ইফতারে পরিবেশন করুন পুষ্টিকর খেজুর বাদামের বরফি।
-এই বরফি বায়ুরোধক বয়ামে রেখ এক সপ্তাহ সংরক্ষণ করা যাবে।