Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গঙ্গাচড়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

Gongachora BNP  News 1908 2015  (1)

গঙ্গাচড়া প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় গঙ্গাচড়া মিলন সিনেমা হল রুমে রংপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও গঙ্গাচড়া উপজেলার সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু’র সভাপতিত্বে আয়োজিত বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত নতুন নেতৃত্বে সাংগাঠনিক কমিটি গঠনের অংশ হিসেবে এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব এমদাদুল হক ভরসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন সুজন, সাংগাঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ হারুন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আখেরুজ্জামান মিলন, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মমতাজ উদ্দিন, জেলা সদস্য শিল্পপতি ড. শাহেদ কামাল পাটোয়ারী, মোজাম্মেল হক বসুনিয়া, মীর কাশেম মিঠু, এ্যাড. মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রদলের সহ সভাপতি, কামরুল হাসান শাহীন, মহানগর ছাত্রদল নেতা রাজীব চৌধুরী, গঙ্গাচড়া উপজেলা যুবদল সভাপতি চাঁন সরকার, যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সাংগাঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, ছাত্রদলের সাধারন সম্পাদক নুর নবী সুজন, কৃষক দলের আহ্বায়ক এমদাদুল গণি লিটন, গঙ্গাচড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি গফুর উদ্দিনসহ গঙ্গাচড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.