Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় অনলাইন টেলিভিশন গাইবান্ধা টিভি’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা: গাইবান্ধায় অনলাইন টেলিভিশন গাইবান্ধা টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরির হল রুমে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এসময় গাইবান্ধা টিভির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ খালেদ হোসেন, জেটিভির প্রতিনিধি আখতার হোসেন খান ওপেল, গাইবান্ধা টিভির জেলা প্রতিনিধি সোহরাব হোসেন সিরল, বিশেষ প্রতিনিধি শাহজাহান সিরাজ, সাংবাদিক আমীরুল ইসলাম কবির, দেশেরপত্র পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ রিপন হাসান, শামসুল হক, মোঃ মাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন- গাইবান্ধা টিভি নিয়মিত সংবাদ প্রচারের মাধ্যমে উত্তর জনপদের প্রাণের টিভি হয়ে উঠেছে। সুনাম ও খ্যাতির সাথে বস্তুনিষ্ঠ জনকল্যাণ মূলক সংবাদ পরিবেশন করে আসছে। অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে সর্বোচ্চ প্রতিবেদনের জন্য বর্ষসেরা রিপোর্টার এর পুরস্কার নেন সাংবাদিক শাহজাহান সিরাজ।

রিপন হাসান/বিডিপি

Leave A Reply

Your email address will not be published.