Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কারাগারে

সুন্দরগঞ্জ সংবাদদাতা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪ পুলিশ কনস্টেবল হত্যা মামলার আসামি উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীকে (৫৮) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। ইউনুস আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ শিবরাম গ্রামের মৃত্যু মঙ্গল দেওয়ানের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ইউনুস আলী ৪ পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০১৪ সালের ২৮ ফেব্র“য়ারি জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর উপজেলা জুড়ে তাণ্ডব চালায় দলটির নেতাকর্মী ও সমর্থকরা। এসময় তারা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ৪ পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে।

Leave A Reply

Your email address will not be published.