Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাজীপুরে মাওনা উড়ালসেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Capture

নিজস্ব প্রতিনিধি:  গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা উড়ালসেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এ ফ্লাইওভারের উদ্বোধন করেন। এর পরপরই যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়। দেশে মহাসড়কের উপর এটিই প্রথম ফোর লেন উড়াল সেতু। এই উড়াল সেতু চালু হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হবে। বাংলাদেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২০১৩ সালের ২৬ অক্টোবর ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়। নির্ধারিত সময়ের তিন মাস আগেই নির্মাণ শেষ করে সেনাবাহিনী।

চার লেন বিশিষ্ট এ ফ্লাইওভারটির দৈর্ঘ্য নয়শ মিটার এবং প্রস্ত ১৯ মিটার। ৭০ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এ ফ্লাইওভারটি।

Leave A Reply

Your email address will not be published.