Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গুলশানে হামলাকারীদের প্রশংসায় আইএস’র ভিডিওবার্তা, আরও হামলার হুমকি

3jongi sirya (1)সিরিয়ার আর-রাকায় অবস্থানরত হুমকিদাতা ৩ বাংলাদেশি আইএস সদস্য

অনলাইন ডেস্ক: গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশে আরও হামলার হুমকি দিয়েছে আইএস সদস্যরা। মঙ্গলবার এক ভিডিওবার্তায় এ হুমকি দিয়েছে সিরিয়ার আর-রাকায় অবস্থানরত তিনজন বাংলাদেশি আইএস সদস্য। সাইট ইনটেলিজেন্ট গ্রুপের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়েছে।3jongi sirya (2)
উল্লেখ্য, গত শুক্রবার (১ জুলাই) রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। পরে কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয় বলে শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযানে জীবিত উদ্ধার করা হয় ৩ বিদেশিসহ ১৩ জিম্মিকে। এছাড়া ১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও ১ জন ভারতের নাগরিক। বাকি ৩ জন বাংলাদেশি, যাদের মধ্যে ১ জনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল। নিহত ৭ জাপানির মধ্যে ৬ জনই মেট্রোরেল প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.