Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চার মাসে বিদ্যুৎ বিল ৭৭ লাখ!

my Billঅনলাইন ডেস্ক: গুরগাঁও-এর ১৭ নম্বর সেক্টরের এক বাসিন্দা অখিলেশ শর্মার মাথায় হাত। দক্ষিণ হরিয়ানা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র থেকে তাঁর কাছে চার মাসের যে বিল পাঠানো হয়েছে তার মোট অঙ্ক ৭৭ লাখ ২৮ হাজার ৯৭২।
অখিলেশ শর্মা জানিয়েছেন, সাধারণত দু’মাসের বিল একসঙ্গে আসে। সেক্ষেত্রে দু’মাস মিলিয়ে ৭ থেকে ৮ হাজার টাকা মতো বিল হয়। কিন্তু হঠাত্‍‌ করেই এই বিল সাইকল বদলে হয়ে যায় ৪ মাসের। এবং তাঁর হাতে যে বিল এসে পৌঁছায় তার টাকার পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ।
অখিলেশ শর্মা জানান, বিলের ডেট ছিল ২১ জুন, কিন্তু তাঁর হাতে সেই বিল এসে পৌঁছায় ১ জুলাই। বিল জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুলাই!
এ ব্যাপারে দক্ষিণ হরিয়ানা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র-এর সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয় তাদের ওয়েবসাইটে সফটওয়্যার আপডেশন চলছে। সেই কারণেই সম্ভবত এমন একটি ভুল হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.