Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোপালগঞ্জে শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার

lash uddhar picগোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে সাদিয়া (৭) নামে একটি শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইর গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশ্ববর্তী একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সাদিয়া লোহাইর মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের ফরহাদ শেখের মেয়ে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের বাজার থেকে সাদিয়াকে খাবার কিনে দেন তার নানা বাশার মাতুব্বর। খাবার নিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সাদিয়া। এরপর অনেক স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে রাত ১১টার দিকে লোহাইর গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশের পুকুরে সাদিয়ার গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তবে এখনো এ হত্যাকাণ্ডের রহস্য সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.