Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গোবিন্দগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

gaibandhaগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের নৈশ কোচের চাপায় নছিমনের চালকসহ দুই জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নৈশকোচ ও নসিমনের কমপক্ষে ৯ জন যাত্রী আহত হয়। রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান, নীলফামারী থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসটি ওই এলাকায় বিপরীতমূখী শ্যালো ইঞ্জিনচালিত শীলপাটা বোঝাই নছিমনকে চাপা দেয়। এতে নছিমনে চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিক ভাবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি। তিনি আরো জানান, কোচ ও নসিমন আটক করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave A Reply

Your email address will not be published.