Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গ্রিসের অর্থমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারৌফাকিস পদত্যাগ করেছেন। বিদেশি ঋণদাতাদের শর্ত মেনে নতুন ঋণ নেওয়ার প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। আলজাজিরা অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

ব্যক্তিগত ব্লগে সোমবার ভারৌফাকিস বলেছেন, ইউরোপীয় ঋণদাতাদের সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে প্রধানমন্ত্রী সিপরাসকে সাহায্য করবে এই পদত্যাগ। গণভোটের ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন ইউরোপীয় নেতার কাছ থেকে আমি বুঝতে পারি ইউরোজোনের বৈঠকে আমার অনুপস্থিতি প্রধানমন্ত্রী সিপরাসকে চুক্তিতে পৌঁছাতে সহায়তা করবে। যে কারণে আজ থেকে আমি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিচ্ছি।

অর্থমন্ত্রী ভারৌফাকিসের পদত্যাগকে বিস্ময় না বলে একে স্বাভাবিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চলতি বছরের জানুয়ারিত মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর অনেক বার তিনি বলেছেন, এই পদে আমি দীর্ঘদিন থাকতে পারব না। আমি রাজনীতিক নই, একজন আমলা ও অ্যাকামেডিক।

Leave A Reply

Your email address will not be published.