Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টাঙ্গাইলের দেলদুয়ারে দেনা থেকে মুক্তি পেতে দুজনের আত্মহনন

টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ারে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পৃথক দুটি স্থানে দুজন আত্মহত্যা করেছেন। তারা হলেন আনন্দ রাজবংশী (৫০) ও নিক্সন (৪৫)। রোববার দিবাগত রাতে উভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে সোমবার সকালে খবর পেয়ে দেলদুয়ার থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে। আনন্দ রাজবংশী উপজেলা সদরের মাঝিপাড়ার নিদারুণ রাজবংশীর ছেলে ও নিক্সন উপজেলার সুবর্ণতুলি গ্রামের জবদুল কাজীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আনন্দ রাজবংশী এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে চড়া সুদে টাকা ঋণ নেন। কিন্তু ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বেশ কিছুদিন ধরেই হতাশায় ছিলেন। গত রাতে এক পাওনাদার টাকা চাইতে এলে টাকা না থাকায় তিনি বিপাকে পড়ে যায়। পরে রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

এদিকে নিক্সন বিদেশি ডলার-দিনারের ব্যবসা করতে গিয়ে ঋণে জড়িয়ে পড়েন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে প্রায়ই গা ঢাকা দিয়ে থাকতে হতো তাকে। পরে গত রাতে গলায় ফাঁস দিয়ে তিনিও আত্মহত্যা করেন।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন দুই ব্যক্তির আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি পুলিশ উদ্ধার করেছে।

Leave A Reply

Your email address will not be published.