Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঘূর্ণিঝড় নাডার আঘাতে বঙ্গোপসাগরে ৮৫ জেলে নিখোঁজ

jele
ফাইল ফটো

বিডিপত্র ডেস্ক: ঘূর্ণিঝড় নাডার প্রভাবে বঙ্গোপসাগরে ১১টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন ৮৫ জেলে। তাদের উদ্ধারে খুলনা জোনের নৌবাহিনীর দুইটি উদ্ধারকারী জাহাজ, বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি, বরিশাল র‌্যাব-৮ ও পাথরঘাটা কোস্ট গার্ডের আটটি ট্রলার অভিযান চালিয়ে যাচ্ছে।

ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে এফবি শুকতারা, এফবি নজমুল, এফবি ভাই ভাই, এফবি মা-বাবার দোয়া, এফবি মায়ের দোয়া, এফবি হাবিব, এফবি মা-বাবার দোয়া-১, এফবি জলিল ও এফবি গাজীর নাম পাওয়া গেছে। ডুবে যাওয়া ট্রলারসহ সকল জেলের বাড়ি কলাপাড়া, মহিপুর, পাথরঘাটা ও ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। এদিকে, নিখোঁজ ট্রলারগুলো হলো এফবি মেহেরীন, এফবি নুরবানু, এফবি রোমানা, এফবি তামান্না ও এফবি আসলাম।

কোস্ট গার্ডের পশ্চিম জোনের কমান্ডিং অফিসার কমান্ডার হাসান জানিয়েছেন, ঘূর্ণিড়ের প্রভাবে সকালের দিকে সাগরে প্রচণ্ড ঢেউ শুরু হয়। এসময় গভীর সমুদ্র থেকে শত শত মাছ ধরার ট্রলার সুন্দরবন এলাকায় নিরাপদ আশ্রয় আসছিল। সকাল ৮টার সময় শতাধিক ট্রলার সুন্দরবনের ভিতরে আশ্রয় নিলেও ১১টি ট্রলার ঢেউয়ের তোড়ে সাগরের বিশখালী ও বলেশ্বরের মোহনায় ডুবে যায়। ট্রলারে থাকা লাইফ জ্যাকেট, বয়া ইত্যাদি ধরে জেলেরা ভাসতে থাকলে পাথরঘাটার একটি ফিশিং ট্রলারে জেলেদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে যাওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.