Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামের পটিয়ায় সাংবাদিককে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

ATT_1441790387383_IMG_20150909_150906_309

রুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে উপজেলার মানবধিকার সংস্থা এক বিশাল মানববন্ধন করেছে। বুধবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া থানার মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের পটিয়া প্রতিনিধি আবদুল হাকিম রানার বিরুদ্ধে পোস্টার লিফলেট ছাপিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে এ মানববন্ধন করে উপজেলার মানবাধিকার সংস্থার নেতাকর্মীরা। এ মানববন্ধনে মানবাধিকার সংস্থার পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সভাপতিত্ব করেন। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর মানবাধিকার কমিশনের সহ দপ্তর সম্পাদক আলমগীর আলম।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেছেন,অামাদের এ সমাজে বসবাস করতে গেলে মানুষের সঙ্গে মতভেদ, মত পার্থক্য, মত বিরোধ ও লেনদেন নিয়ে সমস্যা হতেই পারে। কিন্তু এ ব্যাপারটিকে পুঁজি করে সাংবাদিকের বিরুদ্ধে বেনামি পোস্টার, লিফলেট ছাপিয়ে অপপ্রচার সভ্য সমাজে কাম্য কখনো হতে পারেনা। তা থেকে বিরত থাকতে হবে সকলকে। পটিয়া প্রেসক্লাবের ভাবমূর্তি বজায় রাখতে সকলের সচেতন হতে হবে।

এ মানববন্ধনে সময় বক্তব্য রেখেছেন, গণতান্ত্রিক পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক তাজুর মুল্লুক, মুক্তিযোদ্ধা যুগল সরকার, ভাসানী ন্যাপ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সানু, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, গাউছিয়া কমিটি দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, জাতীয় পার্টি দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, পৌরসভার আহবায়ক জামাল উদ্দিন, পটিয়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক এটিএম তোহা, সেলিম চৌধুরী, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি পুলক চৌধুরী, পৌরসভা আ’লীগ নেতা বলরাম চক্রবর্ত্তী ও উপজেলা ছাত্রলীগ সেক্রেটারি মোহাম্মদ সোহেল।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.