Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিরামপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ পালিত

BDM=2

শাহ্ আলম মন্ডল, বিরামপুর, দিনাজপুরঃ দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

B-DM

এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল মাসউদ, কৃষি অফিসার নিক্ছন পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ্, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, বিরামপুর কম্পিউটার সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক মোর্শেদ মানিক প্রমূখ।

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা, নিউজ ডায়েরি বিডি ডটকম- এর প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হক মানিক, কম্পিউটার ব্যবসায়ী খাইরুল আলম প্রমূখ। আলোচনা সভা ও উদ্বোধনী শেষে আগত অতিথি ও দর্শকেরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.