Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

আত্মহত্যাচট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লাভলেন এলাকায় নিজ বাসায় নগর গোয়েন্দা পুলিশে কর্মরত উপপরিদর্শক মো. আফতাব’র স্ত্রী সাথী আত্মহত্যা করেছেন।
কোতোয়ালী থানার উপপরিদর্শক রাজু আহমেদ জানিয়েছেন, তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, পুলিশ কর্মকর্তা আফতাবের স্ত্রী সাথী রোববার দুপুরে বাসার একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.