Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে ৩৬ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক

image_259181.dhormoghot

 চট্রগ্রাম সংবাদদাতা:পরিবহন শ্রমিক নেতা নুরুল ইসলামের সন্ধান না পেলে বৃহত্তর চট্টগ্রামে ২৬ অগাস্ট ভোর থেকে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শুক্রবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুসা বলেন, নুরুল ইসলামকে অক্ষত অবস্থায় ফিরে না পেলে ২৬ অগাস্ট ভোর ৬টা থেকে ২৭ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট পালিত হবে।
এরপরও তার হদিস না মিললে ৩০ অগাস্ট থেকে লাগাতার পরিবহন ধর্মঘট করার হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া নুরুল ইসলামের সন্ধান দাবিতে ২২ অগাস্ট থেকে প্রতিদিন প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দেওয়া হয় সভা থেকে।
চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলামকে গত বুধবার রাত ১০টার দিকে অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ তার সংগঠনে -বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.